August 1, 2026, 8:34 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 6 Time View

প্রধানমন্ত্রী কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এর আগে, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্প প্রশাসনের এই বিশেষ দূত। সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংলাপের ধারাবাহিক অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category