August 1, 2026, 9:15 pm

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০৮৫

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 2 Time View

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

হাসপাতালে ভর্তি ও সুস্থতার বিষয়ে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৮৭ জন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category