August 2, 2026, 8:44 pm

জুলাই মাসে দেশে এল ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 3 Time View

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ১১ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৫ হাজার ২১০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ ১৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার, যা এবার বেড়ে ২৮৫ দশমিক ৯০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে দেশে ২৮২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

এদিকে সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার। এটি আগের অর্থবছরের ৩ হাজার ৩২ দশমিক ৯০ মিলিয়ন ডলারের তুলনায় ৫২৬ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা প্রদান, ব্যাংকিং সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ সম্প্রসারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category