আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি ভোক্তা পর্যায়ে এলপিজির এই নতুন মূল্য তালিকা ঘোষণা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগের ১,৫২৮ টাকার পরিবর্তে এখন ভোক্তাদের ১,৫৯৮ টাকা দিয়ে এই গ্যাস কিনতে হবে। রিটেইলার পয়েন্টে মূসকসহ এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে এই নির্ধারিত দামই বহাল থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (২ আগস্ট) ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।