August 1, 2026, 10:54 pm

সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন যোগ দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 2 Time View

গত ৩০ জুলাই সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ বা বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়। বাংলাদেশসহ মোট ১৪টি দেশ এই নতুন সামুদ্রিক নিরাপত্তা কাঠামোর প্রতি সমর্থন জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘Bangladesh First’ নীতির আলোকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যেখানে বৈদেশিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডরগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে সুয়েজ খাল, বাব-আল-মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রে রয়েছে।

বাংলাদেশের অর্থনীতি বিশ্ব বাণিজ্য এবং নিরাপদ সমুদ্রপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি পণ্যের একটি বড় অংশ সুয়েজ খাল ও বাব-আল-মানদেব প্রণালী ব্যবহার করে। এই জোটে অংশগ্রহণের ফলে রপ্তানি পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত হওয়ার পাশাপাশি জাহাজ চলাচলের সময় ও খরচ কমবে এবং বিকল্প দীর্ঘ সমুদ্রপথ ব্যবহারের প্রয়োজন হ্রাস পাবে। এটি বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল করবে।

পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশের প্রায় ৩৫ লক্ষ কর্মীর শ্রমবাজার সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে। সমুদ্রপথ নিরাপদ হলে বীমা খরচ ও আমদানি ব্যয় হ্রাস পাবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

সামরিক দিক থেকেও এই জোট বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। এই আন্তর্জাতিক টাস্কফোর্সে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী কনভয় এসকর্ট, সমুদ্র নিরাপত্তা ও সমন্বিত অভিযানে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। এছাড়া মেরিটাইম ডোমেইন সচেতনতা, স্যাটেলাইট সার্ভেল্যান্স, এআই-ভিত্তিক ট্র্যাফিকিং পর্যবেক্ষণ এবং সাইবার ও যোগাযোগ ইউনিটের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সামগ্রিকভাবে, বাব-আল-মানদেব প্রণালী রক্ষায় সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণকে একটি দূরদর্শী কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল আঞ্চলিক ও বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকারকেই প্রমাণ করে না, বরং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category