July 31, 2026, 9:43 pm

একাত্তর ও চব্বিশের চেতনাকে সমান গুরুত্ব দেয় বিএনপি: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 3 Time View

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বিশ্বাস করতে হলে একাত্তরকে অবশ্যই সামনে রাখতে হবে এবং সেটাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণ-অভ্যুত্থানকে পেছনে ফেলে রাখা নয়। তিনি আরও বলেন, আমরা জুলাই বা চব্বিশের গণ-অভ্যুত্থানকেও অস্বীকার করতে পারি না। কারণ, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং একটি ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন। তাই বিএনপি একাত্তর ও চব্বিশ—কোনোটিকেই ছোট করে দেখে না।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, একটি গোষ্ঠী সচেতনভাবে ধর্মের নামে দেশে বিভাজন তৈরি করতে চায়। যারা এমনটা করতে চায়, তাদের অবশ্যই রুখে দিতে হবে। উগ্রবাদ বা মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না জানিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category