July 31, 2026, 8:51 pm

স্মৃতি কিসকুর মায়ের চাকরির দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 6 Time View

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট ইচ্ছার কথা গণমাধ্যমে উঠে এসেছিল। মায়ের সঙ্গে নিজের এই জয়ের আনন্দ ভাগাভাগি করার জন্য স্মৃতি একটি মোবাইল ফোনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। সেই আকুতিতে সাড়া দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্মৃতি কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক বাস্তবতার বিষয়টি বিবেচনা করে তার মায়ের জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্মৃতি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে এই আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়াটি শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category