July 31, 2026, 8:50 pm

উখিয়ায় মার্কিন দূতের সামনে নিজ দেশে ফেরার আকুতি জানালেন রোহিঙ্গারা

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 2 Time View

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এসে বাস্তুচ্যুত মানুষের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকুতি প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় তার গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল, ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’।

প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি অনেক রোহিঙ্গা সরাসরি নিজ দেশে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কিন বিশেষ দূতের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আগে থেকেই তাদের দাবিগুলো জানানোর প্রস্তুতি নিয়েছিলেন। গাড়িবহর ক্যাম্পের বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানান দেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন, সেই সঙ্গে নাগরিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা।

সফরকালে সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরজমিন পর্যবেক্ষণ করেন। এছাড়া ক্যাম্পের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি বিস্তারিত তথ্য নেন। রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন মার্কিন এই বিশেষ দূত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category