July 31, 2026, 9:43 pm

ছিনতাই মামলা নিয়ে ছাত্রদলকে সারজিস আলমের কড়া সমালোচনা

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 2 Time View

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনার পর এবার এনসিপি নেতাদের বিরুদ্ধেই ছিনতাইয়ের মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ছাত্রদলের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। ৩১ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, অতীতের রাজনৈতিক অপসংস্কৃতি এখনো বহাল আছে। তিনি লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল।’ একই কায়দায় বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে।’

পোস্টের শেষে সারজিস আলম ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক করে লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’

উল্লেখ্য যে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালীন হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনীত এই হামলার অভিযোগ অস্বীকার করে আসছেন।

৩১ জুলাই দুপুর ১২টা ৪৬ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসুবকের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category