July 17, 2026, 10:04 pm

ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 3 Time View

ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাতেও হামলা চালাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার ফলে ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত ও বেসামরিক অবকাঠামোগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরে নতুন করে মার্কিন বিমান হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খামির বন্দরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাস নগরীর ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণের ঘটনায় ১ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে, যাতে আরও ২ জন আহত হয়েছেন।

আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কও মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category