July 25, 2026, 5:50 pm

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের পাশে আগুনের খবর

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 0 Time View

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর বড় কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজের পাশে থাকা ময়লার একটি স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। সেই ময়লার স্তূপে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category