July 24, 2026, 12:01 pm

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ইডটকো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 2 Time View

দেশের ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ টানা দ্বিতীয় বছরের মতো ‘মোস্ট সাসটেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর অংশ হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় প্রতিষ্ঠানটির অগ্রণী ভূমিকা প্রতিফলিত হয়েছে।

গত ১৯ জুলাই রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম যৌথভাবে বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা প্রদান করে। ইডটকো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, এই স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত, যা দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, আমরা টেকসই উন্নয়নকে কোনো ভিন্ন উদ্যোগ হিসেবে দেখি না, বরং এটি আমাদের নির্মাণ, কার্যক্রম পরিচালনা এবং প্রবৃদ্ধির প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য ও মৌলিক অংশ। ব্যবসায়িক কর্মপরিকল্পনায় দায়িত্বশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করছি এবং জাতীয় সহনশীলতা তৈরির পাশাপাশি পরিবেশ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করছি।

প্রতিষ্ঠানটি কেবল ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী হিসেবেই নয়, বরং ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজের উন্নয়নেও কাজ করছে। এসব কর্মসূচির ফলে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা ও জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ইডটকো বাংলাদেশ নিরলসভাবে অবদান রেখে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category