July 25, 2026, 5:57 pm

ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 6 Time View

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায়, সাময়িকভাবে সংসদে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে হাফিজ উদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে এবং ব্যারিস্টার কায়সার কামালের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। তিনি আরও জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময় থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়া ছিল। একইভাবে ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও নিয়ম রয়েছে যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।

সদ্য দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। হাফিজ উদ্দিন তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, তিনি মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সময়ে নির্বাচিত হলেও, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category