July 29, 2026, 7:09 pm

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 7 Time View

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বউবাজার সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর তীরে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন জেলে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। পরবর্তীতে তারা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূর জায়েদ জানান, খবর পাওয়ার পরপরই ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, গভীর সমুদ্রে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কোনো জেলের লাশ হতে পারে এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category