July 29, 2026, 7:08 pm

সিআইডি প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 5 Time View

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব।

দায়িত্ব গ্রহণকালে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। সিআইডির দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এনএসআইয়ে কর্মরত থাকাকালীন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পুলিশ একাডেমি, সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাব, পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category