July 28, 2026, 6:52 pm

রামগঞ্জে নানার বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 0 Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ফাতেহা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ফাতেহা একই উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শিশু ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন দুপুরে সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিশ্চিত করে চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল এবং সবার অগোচরে পানিতে ডুবে সে মারা যায়। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেহা (৩) একই উলজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category