July 26, 2026, 12:05 pm

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের ম্যারাথন

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 1 Time View

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে নীলফামারীতে ‘জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। শহরের ডালপট্টি এলাকা থেকে শুরু হয়ে ম্যারাথনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর শাখার সভাপতি সেলিমুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহাগ ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা নিয়ে টালবাহানা করছে। তিনি অভিযোগ করেন, সরকার এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নের বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে ছাত্র-জনতা পুনরায় রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category