July 28, 2026, 3:05 pm

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 7 Time View

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের তথ্য অনুযায়ী, এই হামলায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সেখানে একাধিক বন্দুকধারী অংশ নিয়েছিল।

আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অন্য একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অগ্নিনির্বাপক বিভাগ আহতদের আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিয়াটল পুলিশ জানিয়েছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, হামলার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অফ সিয়াটল’ নামের একটি খাবারের উৎসব চলছিল। সপ্তাহান্তের এই উৎসবে শত শত খাবার বিক্রেতা অংশ নিয়েছিলেন এবং সেখানে গানবাজনারও আয়োজন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category