July 20, 2026, 7:51 am

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ শনিবার থেকে দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত ব্লকে তথ্য সংগ্রহ শুরু হবে এবং পরবর্তীতে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলার অন্যান্য সব ব্লকে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আগামী ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে সরাসরি কৃষক ও তাদের কৃষিজমির তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

অধিদপ্তরের সকল পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ সহজ হবে। এছাড়া কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category