July 27, 2026, 8:17 pm

বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 4 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ সরকার যেভাবে ক্ষমতায় থাকার সময় ভোট ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, বিএনপিও বর্তমানে ঠিক একই ধরনের নীলনকশা শুরু করেছে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথসভা’য় তিনি এই মন্তব্য করেন।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আর কোনো রাজনৈতিক দলের তাঁবেদার হবেন না। তিনি আরও অভিযোগ করেন, জনগণ যাদের রেড কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় আসার পর তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম এমপি, আলী আহসান জোনায়েদ, সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পথসভায় চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category