July 21, 2026, 7:39 pm

সাইবার বুলিং রুখতে বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 3 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের অসংখ্য নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমনের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাইবার বুলিং রোধে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এসময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন। উপদেষ্টা আরও বলেন, জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনেই সরকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিন অতিক্রান্ত হওয়ার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে যে গুঞ্জন চলছে, সে বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি গণমাধ্যম থেকেই শুনেছেন, এর বাইরে বাড়তি কোনো তথ্য তার কাছে নেই। তবে তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যা বুঝেছি, কারও পারফরম্যান্স সন্তোষজনক না হলে তিনি দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। জনগণের সেবার মান আরও উন্নত করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী অবশ্যই সেই পদক্ষেপ নেবেন। তবে এই পরিবর্তন ১৮০ দিন পর হবে কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category