July 21, 2026, 6:01 pm

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা জানালেন ডা. জাহেদ উর রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 6 Time View

বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন যে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না, তবে তিনি প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন অথবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। তবে এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই হবে নাকি আরও সময় লাগবে, তা নিশ্চিত নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলাপচারিতায় যা বুঝেছি, তা হলো—প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন যে কেউ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না, তবে তিনি নিজ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category