August 2, 2026, 9:41 pm

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাস মজুমদার ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 3 Time View

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার তেজগাঁও গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান আসামি নিবাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে ওই দিন রিমান্ড শুনানি সম্পন্ন না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

আদালতে শুনানিকালে নিবাস মজুমদারের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে রিমান্ডের পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের ওই আদেশ দেন। উল্লেখ্য যে, নিবাস মজুমদারকে এর আগে রাজধানীর মিরপুর পীরের বাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category