দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন করে এই তিন শিশুর মৃত্যুর মধ্য দিয়ে দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪০ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত এক দিনে নতুন করে ৮৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সংক্রমণ রোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া কারো শরীরে জ্বর, র্যাশ বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।