দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চালিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। তাদের একমাত্র দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে চলা আলোচনার ক্ষেত্রে এটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। সিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা বসবে না।
এর আগে সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থায় রূপ নিয়েছিল। সর্বশেষ তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই ঘোষণা এল।