July 22, 2026, 5:36 am

ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 2 Time View

অভিনয়ের পাশাপাশি ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহের কথা ভক্তদের অজানা নয়। ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রায়ই দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে এবার স্পেনের ঝলক সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

এর আগে মিশর, লন্ডন, প্যারিস ও নেদারল্যান্ডস ভ্রমণের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। ইউরোপ সফরের সর্বশেষ গন্তব্য হিসেবে এবার উঠে এসেছে স্পেনের নাম। ফেসবুক পোস্টে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, একেবারে স্বাভাবিক ও রূপটানহীন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিণ। স্পেনের বিশ্বকাপ জয়ের আমেজ চলাকালীন এই ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তাকে একা দেখা গেলেও, ছবিগুলো কে তুলেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি এই তারকা।

কাজের ক্ষেত্রে গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের বাণিজ্যিক ধারার যাত্রা শুরু করেন ফারিণ। এছাড়া চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। অভিনয়ের বাইরে ফারিণের ভ্রমণপ্রেমী সত্তা বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category