July 22, 2026, 3:08 pm

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 1 Time View

নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আর সংসদ সদস্য হিসেবে পদে বহাল থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আইনি পর্যবেক্ষণ তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগের বিষয়টি উল্লেখ থাকলেও এক্ষেত্রে বিষয়টি ঘটেছে বহিষ্কারের মাধ্যমে। তিনি বলেন, নৈতিক স্খলনের কারণে জামায়াতে ইসলামী বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করছে। এমতাবস্থায় তিনি সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির বলেন, তার মতে তিনি আর পদে থাকতে পারবেন না।

উল্লেখ্য যে, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category