July 16, 2026, 9:51 pm

চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 2 Time View

চেক ডিজঅনারের একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলায় গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এছাড়া মামলার অন্য আসামিরা ইতোমধ্যেই জামিনে রয়েছেন।

এর আগে গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ফেরত আসে।

মামলার অভিযোগে আরও বলা হয়, চেকটি ডিজঅনার হওয়ার পর ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের অনুরোধ করা হয়েছিল। তবে নির্ধারিত সেই সময়ের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category